অহংকার এমনই একটি অপগুণ, যা থেকে সবারই দূরে থাকা উচিত। নিজেকে অন্য মানুষের চেয়ে শ্রেষ্ঠ এবং অন্যকে নিজের চেয়ে অধম ও ছোট মনে করে তুচ্ছ-তাচ্ছিল্য করা, ইসলামের দৃষ্টিতে গর্হিত কাজ। এ ধরনের ঔদ্ধত্য প্রকাশ কবীরা গুনাহ। অহংকারের নিন্দা ও অহংকারীর প্রতি ধিক্কার জানিয়ে পবিত্র কোরআনে ইরশাদ করা হয়েছে 'যারা হিসাব দিবসের প্রতি বিশ্বাস করে না, এমন প্রত্যেক অহংকারী থেকে আমি আমার ও তোমাদের প্রভুর কাছে আশ্রয় প্রার্থনা করে নিয়েছি।'
পবিত্র কোরআনে আরও বলা হয়েছে, 'নিশ্চয়ই আল্লাহ অহংকারীদের ভালোবাসেন না।' -সূরা আন নহল। অহংকারীদের পরিণাম সম্পর্কে হাদিসে সতর্ক করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 'এক লোক দম্ভভরে চলাফেরা করত। আল্লাহ তাকে জমিনে ধসিয়ে ফেলেন। সে মহা হিসাব দিবস পর্যন্ত মাটির অতলে দাবতেই থাকবে।' -বোখারি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, 'অত্যাচারী ও দাম্ভিক-অহংকারী স্বৈরাচারীদের হাশরের দিন ক্ষুদ্র ক্ষুদ্র পিঁপড়ার আকৃতিতে একত্র করা হবে। লোকরা তাদের পা দিয়ে পাড়াবে এবং চারদিক থেকে তাদের প্রতি শুধু লাঞ্ছনা ও অপমান বর্ষিত হতে থাকবে।' -নাসায়ী ও তিরমিজি। সর্বপ্রথম যে পাপের মাধ্যমে আল্লাহর আদেশের অবাধ্যতা প্রকাশ করা হয় তা হচ্ছে অহংকার। আল্লাহপাক ঘোষণা করেন : 'আমি যখন ফেরেশতাদের বললাম : হজরত আদম (আ.)-কে সেজদা কর, তখন ইবলিশ ছাড়া সবাই সিজদা করল, সে নির্দেশ পালনে অস্বীকার করল এবং অহংকার করল। ফলে সে কাফেরদের অন্তর্ভুক্ত হলো'_ সূরা বাকারা।
এ থেকে বুঝা যায় যে, অহঙ্কারবশত যে আল্লাহর হুকুম অমান্য করে, আল্লাহর ওপর তার বিশ্বাস থাকলেও তাতে কোনো ফায়দা হবে না। যেমন অহংকারের কারণে ইবলিশের ইমান ব্যর্থতায় পর্যবসিত হয়েছিল।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 'যার অন্তরে রেণু পরিমাণ অহংকার আছে, সে জান্নাতে প্রবেশ করবে না।' -মুসলিম।
আল্লাহ আমাদের অহংকার থেকে দূরে থাকার তওফিক দান করুন।
লেখক : ইসলামী গবেষক।
এর পর.....
-
আপানার শিশুকে অপুষ্টিকর চকলেট, চিপস ইত্যাদির বদলে খেতে দিন পুষ্টিকর প্লাম্পিনাট । এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ, বিশ্ব খাদ্য কর্মসূচি এবং পুষ্টি বিষয়ে জাতিসংঘ স্থায়ী কমিটি দ্বারা সুপারিশকৃত।
-
গরীব ০-১৮ বছর বয়স র্পযন্ত সকল শশিুদরে রশেন র্কাড দনি যে রশেন র্কাডরে মাধ্যমে জন্ম থকেে ১৮ বছর বয়স র্অথাৎ উচ্চ মাধ্যমকি র্পযন্ত সকল শশিু সম খাবার,সম কাপড়,সমঘর,সম লখোপড়া,সম চকিৎিসা খরচ পাবে এবং ৬০ র্উদ্ধাে সকল বৃদ্ধ বৃদ্ধাদরে সকল দায়ত্বি রাষ্ট্রীয় তত
-
দেশের যে একটা প্রতিষ্ঠান নোবেল পাওয়া সহ পৃথিবীতে ক্ষুদ্র ঋণ এঁর মডেল হয়ে আছে সেই গ্রামীণ ব্যাংক কে ধ্বংস করার সব বেবস্থা করে ফেলেছে সরকার ,গ্রামীণ ব্যাংক ভেঙে ১৯ টুকরা করার সুপারিশ আর ক্ষুদ্র ঋণ এঁর অভিজ্ঞতা নিতে ভারতে গেল সরকারের জোর করে বসিয়ে দেয়া
-
পানির অপচয় করলে জেল-জরিমানার আইন পাশ।। এক নম্বরে ঢাকা ওয়াসাকে জেল-জরিমানা করা উচিত, কারণ ওয়াসার পানির লাইনে হাজারও ফুটো, অপচয় হচ্ছে হাজার হাজার টন পানি...ফুটো দিয়ে সোয়ারেজের ময়লা মিশে নষ্ট হচ্ছে লাখ লাখ টন পানি....এসব দেখবে কে..?????
-
ন্যায়ের পথে আজকে থেকেই লড়াই শুরু কর, নাহলে কালকে খুব ক্ষুদ্র অন্যায়ের সামনেও তুমি মুখ থুবড়ে পড়বে। কখনো সাহস হারাবে না, তোমার ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টাই অনেক কিছু বদলে দিতে পারে। মনে রেখ, তুমি যে বলশালী গাছগুলো আজ দেখতে পাও মাথা উঁচু করে দাঁড়িয়ে থাক
-
আল্লাহ প্রদত্ত সকল সম্পদ সকল মানুষ সমান সমান খাব,েসমান সমান ভোগ করবে তা অন্যায় মুল্যবোধ হসিবেে স্বীকৃত শুধু নয়,যারা একথা বলে তারা র্ধমপালন করলওে তাদরেকে নাস্তকি বলার মুল্যবোধ গড়ে তুলছেনে র্ধামকি ধনীরা
-
তেঁতুল হুজুর আল্লামা শফির ‘তেঁতুল তত্ত্ব’ হেফাজতে ইসলামের প্রধান নেতা আল্লামা শফির একটি বক্তব্যের ভিডিও ক্লিপিং নিয়ে সামাজিক যোগাযোগের বিভিন্ন প্ল্যাটফর্মে রীতিমতো তোলপাড় চলছে। একটি ওয়াজ মাহফিলে দেয়া বক্তৃতায় হেফাজত নেতা শফি কেবল অশ্লীল কথাবার্তাই বলেননি
-
কিছু একটার জন্য আমি সম্মানিত এবং পুরস্কৃত যা নিজেই ছিল একটি পুরস্কার স্বরূপ (৭ই অক্টোবর ২০১০, সাহিত্যে ২০১০ সালের নোবেল পুরস্কার ঘোষণার পর মারিও ভার্গাস ইয়োসার টেলিফোনে নেওয়া সাক্ষাৎকার। গ্রহন করেছেন নোবেল প্রাইজ ওয়েবসাইটের প্রধান সম্পাদক এ্যাডাম স্মিথ
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।