Invalid Request

আমাদের কথা খুঁজে নিন

   

আমার মায়ের ভালোবাসা

আমি মায়ের চোখের মণি

হীরের দানা সোনার খনি

সোনালি ভোর রোদ অাঁচলে

মা কে লাগে ভালো।

মা আমাকে ভালোবাসে

আদর দিয়ে মিষ্টি হাসে

সৃষ্টি ধারা দৃষ্টি কড়া

দেয় ছড়িয়ে আলো।

মৌসুমি রোদ দাপিয়ে বেড়ায়

মনের কোনে ছাপিয়ে ঢেরায়

আমার মায়ের ভালোবাসা

স্বপ্ন শত শত।

মা আমাকে ভালোবাসে

দুপুর রোদে রোদ উচ্ছ্বাসে

বটের ছায়া শীতলপাটি

হিমেল হাওয়ার মতো।

ঢেউ খেলানো স্বপ্ন আশা

আমার মায়ের ভালোবাসা।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.